জাতীয়

সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনে অগ্নিকাণ্ড

ঢাকা, ১৬ ডিসেম্বর – সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সুপ্রিম কোর্টের ক্যানটিনে থাকা ফটোকপির মেশিনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথি পুড়েছে কি-না তা প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language