ঢাকা

গভীর রাতে রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

ঢাকা, ১৮ নভেম্বর – রাজধানীতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে আড়াইটার দিকে রামপুরার ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে রামপুরা থানা পুলিশ।

তবে কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

এদিকে, আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language