চট্টগ্রাম

১০০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম, ০৮ নভেম্বর – চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের সবজি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিনের বাড়ি সাহেরখালীর উত্তর সাহেরখালী এলাকায়। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভোরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ সালাউদ্দিনকে ধরা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language