স্বাস্থ্য

বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ঢাকা, ১৭ অক্টোবর – সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ এবং বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

এ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরীক্ষা বিনামূল্যে করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৭০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৪ জন। মারা গেছেন ২৪৩ জন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language