জাতীয়
১২ অক্টোবর রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ০৯ অক্টোবর – ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি সাইডলাইনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ অক্টোবর ২০২৫









