অস্ট্রেলিয়ামধ্যপ্রাচ্য

ইসরায়েলি এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

ক্যানবেরা, ১৮ আগস্ট – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশ অস্ট্রেলিয়া কট্টর ডানপন্থী ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে। তার সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিসা বাতিলের বিষয়ে টনি বার্ক বলেন, যারা আমাদের দেশে এসে বিভাজন ছড়াতে চায়, তাদের ক্ষেত্রে সরকার কঠোর নীতি অবলম্বন করে। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসেন, তাহলে আমরা আপনাকে চাই না।

রথম্যানের সফর অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন-এর আমন্ত্রণে হওয়া সত্ত্বেও ভিসা বাতিল করা হয়। অ্যাসোসিয়েশন জানিয়েছে, সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো ঘটনার সরাসরি সম্পর্ক নেই। প্রধান রবার্ট গ্রেগরি মন্তব্য করেছেন, এটি ভয়ংকরভাবে ইহুদি বিদ্বেষমূলক পদক্ষেপ। ইহুদিদের উচিত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিষয়টি দুবার ভাবা।

সাম্প্রতিক সময়ে ক্যানবেরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক অবস্থান নিয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নিয়েছে।

সিমচা রথম্যান ইসরায়েলি পার্লামেন্টের কনস্টিটিউশন, ল অ্যান্ড জাস্টিস কমিটির প্রধান এবং সরকারের বিতর্কিত বিচার সংস্কারের নকশাকারী হিসেবে পরিচিত। তিনি এখনও এই ভিসা বাতিল সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এখনও এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ আগস্ট ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language