মধ্যপ্রাচ্য

সুইডেনের পর এবার ইরানের পাল্টা পদক্ষেপ, সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টায় দেশ ছাড়ার নির্দেশ

সুইডেনের পর এবার ইরানের পাল্টা পদক্ষেপ

তেহরান, ১৭ সেপ্টেম্বর- স্টকহোমে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন বহিষ্কার এবং ইরানি রাষ্ট্রদূতকে তলব করার একদিন পরই পাল্টা কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান।

স্টকহোমের সিদ্ধান্তের জবাবে এবার এক সুইডিশ কূটনীতিককে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘স্টকহোমে আমাদের দূতাবাসের এক কূটনীতিককে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুইডিশ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সুইডেনের রাষ্ট্রদূতকে ইতোমধ্যে জানিয়েছি যে, তাদের কূটনৈতিক মিশনের ওই সদস্যকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ত্যাগ করতে হবে।’

সুইডেন সম্প্রতি ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানি এক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল। এর পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আবারও চরমে পৌঁছেছে।

এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language