কক্সবাজার

মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

কক্সবাজার, ২৯ মে – কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে দানু মিয়া (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দানু মিয়া মৃগী রোগে আক্রান্ত বলে জানিয়েছে তার পরিবার। তিনি ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ জানান, তিনি মৃগী রোগী ছিলেন। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া তার বাড়ির আশপাশে পানি ওঠে। ওই পানিতে ডুবে তিনি মারা যান। তবে জোয়ার কমে যাওয়ায় পানি নেমে গেছে বলে দাবি করেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language