কক্সবাজার

লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নিহত ১, আহত ২

কক্সবাজার, ১৪ মার্চ – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন আহত।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ মার্চ ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language