ঢাকা

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বছরের শিশুসহ দম্পতি দগ্ধ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২) তার স্ত্রী বিউটি (২৮) ও তার সন্তান তোহা (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সকালের দিকে সাভারের আশুলিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন বিন রহমান।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language