জাতীয়

লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৯ জানুয়ারি – বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে চাকরিতে নিয়োগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। এ ধরনের অবৈধ প্রচারের ব্যাপারে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

উল্লেখিত বিজ্ঞপ্তিগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় এসব প্রতারণামূলক বিজ্ঞাপন ও নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট দেখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৯ জানুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language