গাজীপুর
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর, ২৩ নভেম্বর – গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটি কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মৃত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৩ নভেম্বর ২০২৪









