বায়ুদূষণের কবলে বাগদাদ, ঢাকার পরিস্থিতি কী

রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ। আজ মঙ্গলবার বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ইরাকের বাগদাদের দূষণ স্কোর ২৮৮ অর্থাৎ এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ছাড়া ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৮ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই ও পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার, যার স্কোর ১৫৭
রাজধানী ঢাকা রয়েছে বায়ুদূষণ তালিকার ২৭ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ৭৫ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা ভালো মানের।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আইএ/ ০৮ অক্টোবর ২০২৪









