ঢাকা
ধানমন্ডিতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ২১ আগস্ট – রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের ৬টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি-৫/এ-এর ১২তলা একটি আবাসিক ভবনের ৮ম তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ভবনে আটকেপড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ আগস্ট ২০২৪









