মধ্যপ্রাচ্য

রাফাহতে হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত

জেরুজালেম, ০৮ জুলাই – গাজার দক্ষিণে রাফাহ এলাকায় সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক মেজর নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক স্থাপনায় অভিযান চলাকালে তিনি নিহত হয়েছেন। এ নিয়ে সীমান্ত এলাকায় সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা ৩২৬-এ পৌঁছেছে। খবর টাইমস অব ইসরায়েল।

নিহত মেজরের নাম জালা ইব্রাহিম (২৫)। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০১তম ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন। তার বাড়ি ছিল ড্রুজ সম্প্রদায়ের শহর সাজারে।

এদিকে, গাজা শহরের শেজাইয়া, রাফাহ এবং মধ্য গাজায় গত একদিনের সংঘর্ষে একাধিক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে আইডিএফ। শেজাইয়াতে অভিযান পরিচালনা করছে ৯৮তম ডিভিশন। দুদিন আগে সেখানে অভিযান শুরু করে তারা। আইডিএফ দাবি করেছে, বন্দুকযুদ্ধে ‘অনেক সন্ত্রাসী’ নিহত হয়েছে। এছাড়া, সেখানে একটি স্কুলে অস্ত্রের মজুদ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। অভিযানের সময় ইসরায়েলি বিমানবাহিনীর ড্রোন শেজাইয়ায় বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বাহিনীটি আরো জানায়, রাফাহতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিভিন্ন স্থাপনা ও সুড়ঙ্গ বিমান হামলায় ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের ওইদিনের হামলায় এক হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

সূত্র: বণিক বার্তা
আইএ/ ০৮ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language