সাহিত্য সংবাদ

অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না

ঢাকা, ১০ জানুয়ারি- অমর একুশে বইমেলার দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি, তবে ফেব্রুয়ারিতে হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

আজ রবিবার এই কথা জানান তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, ১ ফেব্রুয়ারি ফিজিক্যালি বই মেলা শুরু করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বা পরিবর্তন সাপেক্ষে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করবো।

আরও পড়ুন :   কাজি হতে পারবেন না নারীরা, হাইকোর্টের রায় প্রকাশ

যদিও এর আগে পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বই মেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির। তখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল লেখক ও প্রকাশকদের মাঝে।

নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language