
ঢাকা, ০৯ জানুয়ারি- রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
শনিবার বেলা ১২টার দিকে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত মোহাম্মাদ রনি মিয়া (৩০) পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি জামালপুর।
আরও পড়ুন : মেয়র পদে স্বামী-স্ত্রীর ‘ভোটযুদ্ধ’
সূত্রমতে, বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে সমস্যা চলে আসছিল স্বামী-স্ত্রীর মধ্যে। এ ঘটনায় স্ত্রী স্বামী রনি মিয়াকে তালাক দিলে তিনি রাগান্বিত হলে প্রথমে স্ত্রীকে এবং পরে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করে।
এ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার আকলিকা গণমাধ্যমকে বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রনি মিয়া পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি জামালপুর। পারিবারিকভাবে সমস্যার জেরে তিনি তার স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/৯ জানুয়ারি









