বলিউড

ফের পর্দার জুটি হয়ে ফিরছেন সিদ্ধার্থ-কিয়ারা

মুম্বাই, ২২ মে – ২০২১-এ মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। ওই ছবিতে প্রথম জুটি হয়ে কাজ করেন সিদ্ধার্থ মলহত্রা ও কিয়ারা আদবানি। প্রথম ছবিতেই সুপারহিট।

এ ছবিতেই তাদের প্রেমের সূত্রপাত। এই জনপ্রিয় জুটি নাকি আরও একবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন। এ কথা খোদ জানিয়েছেন কিয়ারা।

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে কিয়ারা প্রথম লাল কার্পেটে পা রাখলেন। তার উপস্থিতি মন জয় করেছে সবার। কিয়ারা ‘উইমেন ইন সিনেমা গালাতে’ও অংশ নিয়েছিলেন।

সেখানে তারকা দম্পতি অভিনীত ব্লকবাস্টার ছবি ‘শেরশাহ’র কথা ওঠে। তখনই সাংবাদিক সম্মেলনে সিদ্ধার্থের সঙ্গে আবার জুটি বাঁধার কথা বলেন তিনি। যদিও ছবির নাম বা কে পরিচালনা করছেন, সে কথা জানাননি কিয়ারা।

আইএ/ ২২ মে ২০২৪

Back to top button
🌐 Read in Your Language