মধ্যপ্রাচ্য

ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

তেহরান, ২০ মে – ইরানের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। আজ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মোখবের এর নাম অনুমোদন করেন।

তিনি আগামী দুই মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী, আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

আজ সোমবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language