বলিউড

মোদি হয়ে পর্দায় আসছেন ‘কাটাপ্পা’

মুম্বাই, ১৮ মে – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন বাহুবলী সিনেমার কাটাপ্পাখ্যাত দক্ষিণী অভিনেতা সত্যরাজ।তবে ছবির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোদির আসন্ন বায়োপিক সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। শুধুমাত্র নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন, সেই সত্যরাজের কাস্টিং ছাড়া। বলাই বাহুল্য সত্যরাজের ক্যারিয়ারে মোদির বায়োপিকে খোদ তার চরিত্রে অভিনয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির এটা দ্বিতীয় বায়োপিক হতে চলেছে। এর আগে ২০১৯ সালে মোদির প্রথম বায়োপিকে অভিনয় করেন বিবেক ওবেরয়।

আইএ/ ১৮ মে ২০২৪

Back to top button
🌐 Read in Your Language