চট্টগ্রাম
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের ১৭৫যাত্রী

চট্টগ্রাম, ১০ মে – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে। হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি।
পরে কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নেয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়োজাহাজে থাকা ১৭৫ যাত্রী।
শুক্রবার (১০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১০ মে ২০২৪









