শিক্ষা

তাপদাহে এবার ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ রাখার নির্দেশ

ঢাকা, ২১ এপিল – দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

গতকাল শনিবার (২০ এপ্রিল) পৃথক মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা আসে।

তবে সেই তালিকায় ইংরেজি মাধ্যম স্কুল ছিল না। এবার বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করল সরকার। শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণিকার্যক্রম ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে শ্রেণিকার্যক্রম চলবে।

রোববার (২১ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সূত্র: কালবেলা
আইএ/ ২১ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language