ফরিদপুর

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১২

ফরিদপুর, ১৬ এপিল – ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বারোজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সাথে ঢাকা গামী একটি যাত্রীবাহী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহিলাসহ ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এগারোজন ঘটনাস্থলেই মারা গেছেন। আর একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে- একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৬ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language