ক্রিকেট

আবারো থেমে গেল জিম্বাবুয়ের ক্রিকেট

ঢাকা, ০৪ জানুয়ারি- করোনা ভাইরাসের মহামারির কারণে থেমে গেল জিম্বাবুয়ের ক্রিকেট। ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির কারণে দেশটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

মহামারির কারণে এর আগে গত মে মাসে দেশটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভাইরাসের প্রাদুর্ভাব কমায় স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া ক্রিকেট শুরু হয়। এখন আবারো নতুন করে দেশটিতে ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

আরও পড়ুন :  উইন্ডিজ সিরিজের দল ঘোষণা, নেই মাশরাফি

রবিবার এক বিবৃতিতে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, খুব চ্যালেঞ্জিং একটি সময়। তবে আমরা সব সূচি পুনরায় নির্ধারণ করব। সবকিছু নিরাপদ হলে দ্রুতই আমরা খেলা শুরু করব।

আজ সোমবার থেকে নতুন এক ঘরোয়া টুর্নামেন্ট শুরুর কথা ছিল জিম্বাবুয়েতে। সেই টুর্নামেন্টটিও পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

সূত্র: ইত্তেফাক

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language