কক্সবাজার

কক্সবাজারে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

কক্সবাজার, ২৫ মার্চ – চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় আতিকুর রহমান (২৯) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) বিকেলে মহাসড়কের রামুর চাকমারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, কক্সবাজার ভ্রমণে এসে মোটরসাইকেলে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন আতিকুর রহমান ও তার সঙ্গে থাকা অপর আরোহী।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

আজিজুল বারী বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language