গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গোপালগঞ্জ, ২০ মার্চ – গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার ছাগল ছেড়া এলাকায় গ্লোবাল পরিবহনের একটি গাড়ির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মুকসেদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গ্লোবালের মাদারীপুরগামী একটি গাড়ির সঙ্গে ফরিদপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২০ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language