জাতীয়

নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা উপহার বিএনপির

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই পিঠা পাঠানো হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনে যুক্ত নেতাদের বাসায় শীতের পিঠা উপহার পাঠিয়েছে। এর মধ্যে ১৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে।

জানা গেছে, সোমবার ২০ দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২ নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সকল দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে শীতকালীন পিঠা।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ করা হয়নি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

সূত্র: কালবেলা
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language