কক্সবাজার

কাজ করছিলেন বাড়ির বাগানে, পিকআপের চাপায় প্রাণ গেল শিক্ষকের

কক্সবাজার, ২৮ জানুয়ারি – কক্সবাজারের রামুতে পিকআপচাপায় ইমারী রাখাইন (৪৯) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে রামু-মরিচ্যা সড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমারী রাখাইন উহ্লা রাখাইনের স্ত্রী। ইমারী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক।

স্থানীয় লোকজন বলেন, ইমারীদের বাড়ি রামু-মরিচ্যা সড়কের পাশে। সকালে বাড়ির আঙিনায় ফুলের বাগান পরিচর্যা করছিলেন ইমারী। এমন সময় রামু উপজেলামুখী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তার বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে পিকআপের চাপায় ইমারী ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিক্ষকের পরিবার লিখিত অভিযোগ দেননি। তবে গাড়িটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language