কক্সবাজার
চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার, ২৮ ডিসেম্বর – কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩









