কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক মারা গেছেন

কুমিল্লা, ১৩ ডিসেম্বর – কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার মেয়রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আরফানুল হক।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language