পঞ্চগড়

পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র হলেন জাকিয়া

পঞ্চগড়, ২৮ ডিসেম্বর- প্রথম ধাপে অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকিয়া খাতুন বিজয়ী হয়েছেন। এবারই প্রথম নারী মেয়র পেলো পঞ্চগড়বাসী।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।

আরও পড়ুন- পঞ্চগড়ে রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষ থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলমগীর।

অন্যদিকে, জাগপা প্রার্থী হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট। এ নিয়ে পঞ্চগড় পৌর নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৩ দশমিক ০ শতাংশ।

সূত্র: বাংলা নিউজ
আডি/ ২৮ ডিসেম্বর


Back to top button