জাতীয়

রাস্তার পাশের পিঠা-পুরির দোকান নিবন্ধনের আওতায় আনছে সরকার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ঢাকা,২৭ অক্টোবর-রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, রাস্তার পাশের এসব অস্থায়ী দোকানের খাবার অনেকেই পছন্দ করে খান। তবে এসব খাবারে বিভিন্ন ধরনের জীবাণু ও ভেজাল উপাদান থাকায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অস্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস হলো এসব দোকান।

তিনি আরও বলেন, সরকারের নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে রাস্তার পাশের এসব অস্থায়ী খাবারের দোকানকে নিবন্ধনের আওতায় আনার বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

এস এম/ ২৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language