ঢালিউড

বড় ভাই জয়কে ছোট ভাই বীরের শুভেচ্ছা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর – ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ২৭ সেপ্টেম্বর। ২০১৬ সালের এই দিনে কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র। বুধবার সাত বছর পূর্ণ হলো ছেলের। বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন বাবা-মায়ের সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।

আর বড় ভাই জয়ের জন্মদিনে নিজের ফ্যানপেজ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার চিহ্ন। ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।

অপু-শাকিব পুত্রকে বুবলী পুত্রের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভক্তদেরও বেশ অবাক করেছে। তারা সবাই দেশের শীর্ষ নায়কের দুই ছেলের এমন চিত্রে বেশ খুশি হয়েছে, প্রশংসা করেছে।

একজন লিখেছেন, ‘রক্তের ওপর রক্তের টান আছে, কোন হিংসে নাই আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগল।’ আর একজন লিখেছেন, ‘এই প্রথম কিছু একটা ভালো লাগল।’

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু।

এম ইউ/২৮ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language