ধানমন্ডির ফ্ল্যাট থেকে সরকারি নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার

ঢাকা, ২৪ ডিসেম্বর- রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সুব্রতা অধিকারী (৩৩) নামে এক নারী সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে ওই কর্মকর্তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হয়।
সুব্রতা অধিকারী ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস অফিসার ছিলেন।
পুলিশ জানায়, সুব্রতা অধিকারী ধানমন্ডি ১-এর ২১ নম্বর বাড়ির ৪ নম্বর ফ্ল্যাটে থাকতেন। বুধবার বিকেলে পুলিশ ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সুব্রতার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আরও পড়ুন : ঢাকার সীমান্তে হবে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল
তবে মর্গে স্বজনেরা সুব্রতার মৃত্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, সুব্রতার স্বামী সঞ্জীব কর্মকার বরিশালে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সুব্রতার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৪ ডিসেম্বর









