ফরিদপুর

প্রেমের টানে ভাঙ্গায় মালয়েশিয়ান তরুণী

ফরিদপুর, ০৭ জুলাই – প্রেমের টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক জাফর মাতুব্বরের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ (২৫)।

গত বৃহস্পতিবার (৬ জুন) সকালে প্রেমিক জাফর মাতুব্বরের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের চলে আসেন তিনি। মালয়েশিয়ান তরুণী আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃষ্টির মধ্যে নবদম্পতিকে দেখতে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাফর মাতুব্বর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করতেন। ওই ব্যবসা করার সুবাদে ২০১৯ সালে পরিচয় হয় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ সঙ্গে। পরিচয় থেকে ভালোবাসা, ধীরে ধীরে তা আরও গভীর হয়। পরে তারা বিবাহ করার সিন্ধান্ত নেন। এরপর মালোয়শিয়ান তরুণীর পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

কিছু দিন আগে জাফর মাতুব্বর দেশে আসেন। পরবর্তীতে গত ৫ জুন রাতে একটি ফ্লাইটে ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন জাফর মাতুব্বর।

এ বিষয় জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় আজি ফাজিরার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে তা ভালোবাসায় রূপ নেয়। পরে সে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। আমাদের দুই জনের সম্পর্ক দীর্ঘ দিনের। পরবর্তীতে আমরা দুইজন পরিবারের সম্মতিতে বিবাহ করি। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। আবার আমরা একসঙ্গে মালোয়শিয়ায় চলে যাব।

এ বিষয়ে অস্পষ্ট বাংলায় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ বলেন, আমি আসার পর জাফরের পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসে। খাবার ও এখানকার পরিবেশ আমার ভালো লেগেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি ইন্টারনেটে দেখেছি, বাংলাদেশের কক্সবাজার ও কুয়কাটা সমুদ্র সৈকতে জাফরকে নিয়ে ঘুরতে যাব।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language