জাতীয়

হলি আর্টিজানে নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

ঢাকা, ০১ জুলাই – রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ৭ বছর হলো আজ। সকালে নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

শনিবার (১ জুলাই) সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে অস্থায়ী বেদিতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতোনাওকি। এ ছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের প্রতি।

দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হোলি আর্টিসানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিসান ও কিচেন রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি নাগরিক, ১ জন ভারতের নাগরিক, ৩ জন বাংলাদেশি নাগরিকও দুই জন পুলিশ কর্মকর্তাসহ ২৩ জন নিহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্ড অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।

হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনার জেরে পরবর্তীতে সারাদেশে পুলিশ ও র্যাব ২৭টি জঙ্গিবিরোধী অভিযান চালায়। এতে ৭৩ জন নিহত হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুলাই ২০২৩

Back to top button
🌐 Read in Your Language