বলিউড

ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর সঙ্গে হেমার কেমন সম্পর্ক ছিল

মুম্বাই, ২৯ জুন – বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর প্রকাশ কৌর বিয়ে করেন ১৯৫৪ সালে। পরে তিনি হেমা মালিনীকে বিয়ে করেন, সেটা রূপকথার মতো একটি গল্প। শোনা যায় ১৯৮০ সালে যখন হেমার গলায় মালা দেন ধর্মেন্দ্র, তখন অবসাদে চলে গিয়েছিলেন দুই ছেলে সানি ও ববি দেওলের মা প্রকাশ। তারপর দীর্ঘ দিন ধর্মেন্দ্র ও প্রকাশের মধ্যে দেখা হয়নি।

নাতির বিয়ের সৌজন্যে প্রথম স্ত্রীর পাশে এসে দাঁড়ান ধর্মেন্দ্র। হেমার সঙ্গে প্রকাশের সম্পর্ক কেমন ছিল বিষয়টি নিয়ে কথা বলেছেন বলিউডের ‘ড্রিম গার্ল’। খবর আনন্দবাজার পত্রিকার।

হেমার আত্মজীবনী ‘হেমা মালিনী: দ্য ড্রিম গার্ল’-থেকে উদ্ধৃতি নিয়ে তিনি জানান, সামাজিক অনুষ্ঠানে প্রকাশের সঙ্গে দেখা হয়েছিল তার। তবে সবটাই ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ের আগে। বিয়ের পর আর মুখোমুখি হননি তারা। হেমা তখন মনে করেছিলেন, দূরত্ব রাখাই শ্রেয়।

তিনি লিখেছেন, ‘আমি কাউকে বিরক্ত করতে চাইনি। আমার এবং আমার মেয়েদের জন্য ধরমজি যা করেছেন, তাতে আমি খুশি। একজন ভালো বাবার ভূমিকা নিয়েছেন, যা সব বাবা করে থাকেন। আমি তাতেই খুশি।’

আত্মজীবনীতে তিনি আরও লিখেছেন, ‘যদিও আমি কখনো প্রকাশের বিষয়ে কথা বলিনি, তবে আমি তাকে সম্মান করি। আমার মেয়েরাও করে। সারা দুনিয়া আমাদের বিষয়ে জানতে চায়। কিন্তু এটা অন্যদের জানার বিষয় নয়।’

এম ইউ/২৯ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language