দক্ষিণ এশিয়া

কলকাতায় বিজয় দিবস উদযাপন

সুব্রত আচার্য

কলকাতা, ১৭ ডিসেম্বর- কলকাতাতেও সাড়ম্বরে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম দিন চিত্রপ্রর্দশনী ছাড়াও ছিল উপ-হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশনায় নানা অনুষ্ঠান।

এটি শুধুমাত্র একটি কূটনৈতিক ভবন নয়, বাংলাদেশের বাইরে প্রথম এই ভবনেই উড়েছিল লাল-সবুজের পতাকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে রাজ্য বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল সেই রাজ্যটিও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে রয়েছে।

বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপহাকমিশনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

কোভিড বাস্তবতায় দুদিনের বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হল বুধবার (১৬ ডিসেম্বর)। উদ্বোধনী বক্তব্যে গত ৫ দশকের উন্নয়নর খতিয়ান তুলে ধরেন উপহাইকমিশনার তৌফিক হাসান। বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রথম দিনের আয়োজনে উপহাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ছিল ব্যতিক্রম আয়োজন। সেখানে কণ্ঠ দেন উপহাইকমিশনারও।

আরও পড়ুন : ‘জনগণের ইচ্ছার বিজয়’-চূড়ান্ত বিজয় ঘোষণার পর বাইডেন

এছাড়াও এই আয়োজনে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে বঙ্গবন্ধুর চিত্রপ্রদর্শনী। জাতির জনকের পাশাপাশি সেখানে মহান মুক্তিযুদ্ধের নানা চিত্র স্থান পেয়েছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৭ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language