কুমিল্লা

কুমিল্লায় আগুন নেভাতে গিয়ে শিশুর মৃত্যু, পুড়ে গেলো ৯টি দোকান

বাহার রায়হান

কুমিল্লা, ১৫ ডিসেম্বর- কুমিল্লায় বৌবাজারের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে মো. আরাফাত নামে এগারো বছরের এক শিশু মারা গেছে। অগ্নিকাণ্ডে লেপ-তোষকের দোকানসহ ৯টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরাফাত চাঁনপুর গাউছিয়া মসজিদ এলাকার বারেক মিয়ার ছেলে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কুমিল্লার শহরতলী চাঁনপুর বৌবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন আগুনে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জসীম উদ্দিন বলেন, বাজারে অগ্নিকাণ্ড দেখে শিশু আরাফাত আগুন নেভাতে যায়। ওই শিশু সাবধানতা অবলম্বন না করায় তার গায়ে আগুন ধরে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায় শিশুটি।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত

তিনি জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে লেপ-তোষকের দোকান ছাড়াও জুতা, মোবাইল ফোন, মুদি, কসমেটিক দোকনসহ আরও ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language