পুষ্টি
ফ্যাট কমাতে সহায়তা করে হলুদ-দুধ
হলুদ-দুধের একটি গুন হয়তো অজানা। তা হলো ওজন কমানোর গুণ। হলুদ দুধ সহায়তা করে দ্রুত ওজন কমাতে। আসুন জেনে নেই হলুদ দুধের কার্যকারিতা-
ডায়েটারি ফাইবার: হলুদে ডায়েটারি ফাইবার আছে যা ওজন বৃদ্ধি ব্যাহত করে এবং ফ্যাট কমাতে সহায়তা করে। আর দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে হলুদের কার্যকারিতা আরও বেড়ে যায়।
প্রোটিনের উৎস: ওজন কমাতে হলে শরীরে পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করা উচিত। দুধে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম আছে। তাই ওজন কমানোর প্রক্রিয়ায় শরীরের মাংসপেশি এবং হাড় সুস্থ রাখার জন্য দুধ খাওয়া জরুরি।
ফ্যাট জমতে দেয় না: হলুদে আছে সারকিউমিন যা অ্যাডিপোজ টিস্যুকে ফ্যাট আহরণ করতে দেয় না। ফলে নিয়মিত হলুদ দুধ পান করলে শরীরে মেদ জমতে পারে না।
আডি/ ১৪ ডিসেম্বর









