ঢালিউড

নির্মাতা মোস্তফা কামাল রাজ করোনা আক্রান্ত

ঢাকা, ১০ অক্টোবর- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল এসেছে। আজ শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

ফেসবুকে রাজ লেখেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বেশ কিছুদিন ধরেই মোস্তফা কামাল রাজ অসুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ হওয়ার কথাটি তিনি আগেই জানিয়েছিলেন।

টেলিভিশনের নাটকের মাধ্যমে রাজের পথচলা শুরু। তার প্রথম পরিচালিত সিনেমা ‘প্রজাপতি’। এরপর ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ও ‘যদি একদিন’ নির্মাণ করেছেন তিনি।

আর/০৮:১৪/১০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language