এশিয়া

ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে নিহত ১১

জাকার্তা, ২৮ এপ্রিল – ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি উল্টে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা এ হতাহতের তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, ফেরিটিতে প্রায় ৭৪ জন যাত্রী ছিল। সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ফেরি উল্টে যাওয়ার ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চলছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩

Back to top button
🌐 Read in Your Language