চট্টগ্রাম

চলন্ত অটোরিকশায় আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

চট্টগ্রাম, ২৪ এপ্রিল – চট্টগ্রামে চলন্ত একটি অটোরিকশায় আগুন লেগে এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুরে বাকলিয়ায় শাহ আমানত সেতুর গোল চত্বরে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আহতরা সবাই এক পরিবারের সদস্য। শিকলবাহ থেকে তারা বহদ্দারহাট যাচ্ছিলেন। আমানত শাহ ব্রিজ পার হয়ে গোল চত্বরে আসার পর অটো রিকশাটিয় আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দগ্ধরা হলেন- বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৫) ও কাইনাত (৩)। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড়।

ওসি বলেন, যাত্রীদের হাসপাতালে নেওয়ার সময় অটো চালক স্থানীয়দের সঙ্গেই ছিলেন, কিন্তু তিনি পরে পালিয়ে যান।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৪ এপ্রিল ২০২৩

Back to top button
🌐 Read in Your Language