ফুটবল

হাকিমির সম্পদের অর্ধেক দাবি স্ত্রীর, কিন্তু হাকিমি ‘নিঃস্ব’, সব সম্পত্তি মায়ের নামে

রাবাত, ১৫ এপ্রিল – ভালো নেই আশরাফ হাকিমি। কঠিন এক সময় পাড় করছেন মরক্কোর এই ফুটবলার। শুরুতে এক নারী তার বিরুদ্ধে এনেছিলেন যৌন নির্যাতনের অভিযোগ। সেই ঘটনার জেরে তালাকের আবেদন করেন স্ত্রী। এমন ঘোর বিপদ এবার মোড় নিয়েছে অন্যদিকে। যৌন নির্যাতন ও তালাকের ঘটনা পেরিয়ে সেটি এখন অর্থসম্পদ ভাগাভাগিতে গিয়ে ঠেকেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক স্বামীর কাছ থেকে তার সম্পদের অর্ধেক দাবি করেছেন। কিন্তু সেই দাবি সামনে এনে তিনি যা জানতে পেরেছেন, তা পিলে চমকানোর মতোই।

ফরাসি ম্যাগাজিন ফার্স্ট ম্যাগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিবা তালাকের আবেদনে হাকিমির সম্পদের অর্ধেকটা দাবি করেছেন। কিন্তু এরপর তিনি জানতে পারেন, হাকিমির সম্পদের কোনো কিছুই তার নামে নেই। হাকিমির সব সম্পত্তি তার মায়ের নামে। কয়েক বছর ধরে হাকিমির বেতনও নিজের অ্যাকাউন্টে নিয়ে আসছেন তার মা।

এদিকে হিবার সম্পদ দাবি করার ঘটনা স্পেন, ফ্রান্স ও মরক্কোয় বেশ আলোড়ন তুলছে। অনেকের মতে, হিবার নিজের ভরণপোষণের জন্য হাকিমির অর্থসম্পদের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। হাকিমির অবশ্য প্রাচুর্যের কমতি নেই।

আফ্রিকার সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলারদের মধ্যে হাকিমির অবস্থান ৬ নম্বরে। এক হিসাবে জানা গেছে, তার সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। হাকিমি প্রতি মাসে পিএসজি থেকে পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার। কিন্তু সেখান থেকে মাত্র ২০ শতাংশ নিজের একাউন্টে প্রবেশ করে। বাকিটা যায় তার মায়ের অ্যাকাউন্টে। কিন্তু এই বেতনের কেবল ২০ শতাংশ হাকিমি পেয়ে থাকেন। বাকিটা চলে যায় তার মায়ের অ্যাকাউন্টে। সব মিলিয়ে হাকিমির এই সম্পদের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছেন তর মা।

অন্যদিকে, হাকিমির চেয়ে ১২ বছরের বড় স্ত্রী হিবার সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলারের মতো। হাকিমির সঙ্গে বিচ্ছেদের পর হিবা সাবেক স্বামী কাছ থেকে ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু হাকিমির সম্পত্তি তার মায়ের নামে হওয়ার পুরো ব্যাপারটিই এখন অন্যদিকে মোড় নিয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language