নেতানিয়াহু দুর্নীতিবাজ ও মিথ্যাবাদী: যুবরাজ তুর্কি আল-ফয়সাল

রিয়াদ, ০৮ ডিসেম্বর- ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতিবাজ ও মিথ্যাবাদী বলেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল। বাহারাইন সিকিউরিটি সামিটে উপস্থিত হয়ে ইসরায়েলের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন।
যুবরাজ ফয়সাল বলেন, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্য সফরে সৌদির নিয়ম অবকাসকেন্দ্রে ক্রাউন প্রিন্ম মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার যে আলোচনা হয় বলে নেতানিয়াহু প্রচার করে বেড়াচ্ছেন, তা সম্পূর্ণ মিথ্যা। গত সপ্তাহে নিওমে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠকই হয়নি। এটি পুরোটাই গুজব।
তিনি বলেন, কয়েকটি ইসরাইলি ও মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। সৌদির লোকজন নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীর কথা কখনও বিশ্বাস করবে না। কারণ ইসরাইলি এ প্রধানমন্ত্রী নিজের দেশের আদালতেই ঘুষ-দুর্নীতির মামলায় হাজিরা দিচ্ছেন।
আরও পড়ুন : ভারতে রহস্যজনক অসুখে হাসপাতালে ভিড়
তার মতে, সমস্যার সমাধান একমাত্র তখনই হতে পারে, যখন ইসরায়েল ১৯৬৭ সালে অধিকৃত ভূখণ্ড ফিলিস্তিনকে ফিরিয়ে দেবে এবং স্বাধীন ফিলিস্তিনকে মেনে নেবে। এমন হলে আরব দেশগুলোর সঙ্গে তাদের বন্ধুত্ব হতেও পারে।
এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্য প্রাচ্যে পরিবর্তন আসছে। সৌদির প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে, শান্তিচুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী। বিকল্প দুইটি। ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এ রকম দোষারোপ চালিয়ে যেতে হবে।
সূত্র: আলজাজিরা
আডি/ ০৮ ডিসেম্বর









