দক্ষিণ এশিয়া

অমিত শাহের আত্মীয় পরিচয়ে প্রতারণার চেষ্ঠা, রক্ষা পেলেন বিধায়ক

নয়াদিল্লি, ৩০ নভেম্বর- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আত্মীয় পরিচয় দিয়ে জালিয়াতি করার অভিযোগে ধৃত এক ব্যক্তি। অভিযোগ, এক বিজেপি বিধায়কের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছিল ওই যুবক। এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

ঠিক কী অভিযোগ
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। আগ্রার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায় কয়েকদিন আগে একটি ফোন পান। সেখানে অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে অমিত শাহের আত্মীয় বলে পরিচয় দেয়। সেইসঙ্গে নিজের নাম বলে বীরজ শাহ। ওই যুবক ফোনে বিধায়ককে জানায়, আগ্রাতে একটি হোটেল কিনতে চায় অমিত শাহের পরিবার। সেই বিষয়ে সাহায্য করতে। কয়েকদিন কথা বলার পরে একদিন বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায়ের বাড়িতে আসে বীরজ শাহ। সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এর পরেই স্থানীয় একটি মার্কেটে কেনাকাটা করতে বের হয় বীরজ। সঙ্গে নিয়ে যায় বিধায়ক পুত্রকেও। কিন্তু সেখানেই গিয়েই ঘটে বিপত্তি।

ধৃত অভিযুক্ত যুবক
জানা গিয়েছে, মার্কেটে প্রায় ৪০ হাজার টাকার কেনাকাটা করে বীরজ শাহ। কিন্তু টাকা বিধায়ক পুত্রকে মিটিয়ে দিতে বলে সে। এরপরেই বিষয়টি সন্দেহ হওয়ায় বিধায়ক পুত্র ফোন করে তাঁর বাবাকে। যোগেন্দ্র উপাধ্যায় পুরো বিষয়টি জেনে বীরজ শাহের সম্পর্কে গুগলে সার্চ করেন। সেখানে দেখেই চোখ কপালে ওঠে তাঁর। বীরজের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ গুগলে দেখতে পান তিনি। এর পরেই নিজের ছেলেকে বলে বীরজকে বাড়ি নিয়ে আসতে। সেইসঙ্গে তিনি পুলিশকেও ফোন করে গোটা বিষয়টি জানিয়ে রাখে।

ওই বিধায়কের বাড়ি ফিরতেই গ্রেফতার করা হয় বীরজকে। ওই যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছেন বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায়। জানা গিয়েছে, বীরজ শাহ আগেও এমন প্রতারণা ঘটনার সঙ্গে জড়িত ছিল। ২০১৬ সালেও ওই যুববকে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়ে এমন অভিনব কায়দায় প্রতারণার ছক দেখেই হতবাক হয়ে গিয়েছেন সকলে। ওই যুবকের কড়া শাস্তির দাবি করেছেন বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায়।

আর/০৮:১৪/৩০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language