দক্ষিণ এশিয়া

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে সাড়ে ৩৮ হাজার করোনা রোগী শনাক্ত

নয়াদিল্লি, ৩০ নভেম্বর- ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ হাজার ৭৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে নতুন করে সুস্থতার হার আরও অনেকটা বেশি।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩১ হাজার ৬৯২, যার মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগী ৪ লাখ ৪৬ হাজার ৯৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় মারা গেছেন ৪৪৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন।
এছাড়া একদিনে ৪৫ হাজার ৩৩৩ জন করোনামুক্ত হওয়ায় সুস্থ রোগীর সংখ্যা দেশে ৮৮ লাখ ৪৭ হাজার ৬০০। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৬ হাজার ১৭৩ জনের। এ নিয়ে মোট ১৪,০৩,৭৯,৯৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে ভারতে।

সূত্র: সংবাদ প্রতিদিন

আর/০৮:১৪/৩০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language