মিডিয়া

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই

ঢাকা, ২৪ নভেম্বর- সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীর আর নেই। করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৭টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

করোনা সংক্রমিত হওয়ার পর রাজধানীর মুগদা হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন খন্দকার মুনীরুজ্জামান মুনীর। একপর্যায়ে করোনা থেকে সেরে উঠেছিলেন তিনি। তবে করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন এই প্রাজ্ঞ ও নিষ্ঠাবান সম্পাদক।

মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহসহ অনেকে।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language