ঢালিউড

ছেলের মা হয়েছেন বুবলী, বাবা শাকিব খান

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – শোবিজ অঙ্গনে ক’দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গন থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। সিনেমাপাড়ায় গুঞ্জন আছে, কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগে। আর সেসময়ের বেবি বাম্পের ছবি এতোদিন পর সামনে এনেছেন বুবলী।

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে হয়েছে আমেরিকায়। যখন সে দেশের বাইরে ছিল, তার মানে বুবলী যখন আড়ালে ছিল। শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

এম ইউ/২৯ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language