চট্টগ্রাম

হৃদরোগে চমেক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম, ৩০ আগস্ট – চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাইফুদ্দীন আহমেদ (৪০) নিজ ওয়ার্ডে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চমেকের ১২ নম্বর হৃদরোগ বিভাগে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন।

হাসপাতাল সূত্রে যায়, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেন ডা. সাইফুদ্দিন আহমেদ।

দুই সন্তানের জনক ডা. সাইফ উদ্দিন আহমেদ ছাত্রজীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। বাদ মাগরিব চমেক কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে ডা. সাইফুদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চমেক হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসকরা এসে ভিড় জমাতে থাকেন ১২ নম্বর হৃদরোগ বিভাগে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩০ আগস্ট ২০২২

Back to top button
🌐 Read in Your Language